1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ৬ দফার দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৪০ বার পঠিত

বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতিসহ ৬ দফা দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এসময় তারা ঘোষণা দেন আগামী ১ সেপ্টেম্বর থেকে তাদের দাবি পূরণ না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার, মহাদেপুর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তার।

‎নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক বলেন, দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম। তবুও এখনও পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি নেই। বারবার প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার।

‎সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যসেবার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলিত ও বঞ্চিত। আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হয়েছে। আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর