1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা

রবিউল আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

কুমিল্লায় বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা। সকাল ৮টা থেকে ৩ ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬ দফা দাবীতে ব্যা্নার ও ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশত স্বাস্থ্য সহকারিরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন স্বাস্থ্য সহকারি নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর