1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মান্দায় ইউএনও শাহ আলম মিয়াকে বিদায়ী সংবর্ধনা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২১০ বার পঠিত

নওগাঁর মান্দায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৬ জুলাই) বিকাল ৪ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার ও চকমকাদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, সাবেক প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী,আজিবর রহমান, আবুল কালাম আজাদ, সামছদ্দিন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। শাহ আলম মিয়া কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, ‘মান্দা উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি মাত্র। কতটুকু উপজেলার জনসাধারণের জন্য করতে পেরেছি  আর না পেরেছি সেই বিচার করার দায়িত্ব আপনাদের। আমি দায়িত্ব পালনকালে মান্দা উপজেলার সকলে বিভিন্ন কাজে যেভাবে  আমাকে সহযোগিতা করেছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিদায় কালে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর