1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বিএনপির কমিটি নিয়ে হামলা, গুরুতর আহত উপজেলা কৃষক দলের সভাপতি

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপিতে ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গোয়ালমারী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সংঘটিত এক হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদার। প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান-এর অনুসারীরা নতুন কমিটিতে প্রভাব না রাখতে পারায় ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। বৃহস্পতিবার রাতে হঠাৎ অতর্কিত হামলায় আহাম্মদ হোসেন তালুকদার গুরুতর আহত হন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল লতিফ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান- কমিটি গঠনে স্বচ্ছতা ও তৃণমূলের মতামত  নিয়ে আমরা কমিটি দিয়েছি। কিন্তু কেন এই অবস্থা হলো তা আমরা খতিয়ে দেখছি, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আর এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর