1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমরান মাহমুদ প্রত্যয়
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে পরিবেশ প্রকল্প ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের পরিবেশের গুরুত্বকে স্মরণ করতে এবং এর সুরক্ষায় আমাদের দায়িত্ববোধকে জাগ্রত করতে। পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি, যা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাদ্য ও পানীয় জল সরবরাহ করে। কিন্তু দিন দিন পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে। আসুন, আমরা প্রতিজ্ঞা করি-প্লাস্টিকের ব্যবহার কমান, বৃক্ষরোপণ করি, পানির অপচয় রোধ করি এবং পরিবেশবান্ধব জীবনযাপন করি। স্থানীয়ভাবে আমরা যেসব উদ্যোগ নিই, তা জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, ইউপি চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, মো. সম্রাট হোসেন সহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর