1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‎বুড়িচং প্রেসক্লাবের সাথে মালদ্বীপ বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম। এ সময় বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দীন, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং দৈনিক কুমিল্লার কাগজের বুড়িচং প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিনিদের সংবাদের জেলা প্রতিনিধি মারুফ আহমেদ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক জবাবদিহির বুড়িচং প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক এবং দৈনিক মুক্ত খবরের বুড়িচং প্রতিনিধি ফয়েজ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং টাইমস নিউজের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন মোল্লা ও সদস্য তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান কালাম। মতবিনিময় সভার শুরুতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমকে বুড়িচং প্রেসক্লাব এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগামী দিনগুলোতে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বুড়িচং প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্পর্ক আরও সু-দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সব শেষে মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন‌ এবং বুড়িচং প্রেসক্লাবের নতুন হলরুমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর