নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপির নেতা এম.এ মতিন পথসভা ও জনসাধারণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বুধবার (১১ জুন) বিকাল ৫ টার সময় উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার মোড়ে এই পথসভা ও জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এতে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতীন। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ কে এম নাজমুল হজ নাজু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মিজানুর রহমান, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।