নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চারনায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। সভায় রাজস্ব খাতে ১৭ লাখ ৯১ হাজার ৬১৫ ও উন্নয়নখাতে ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৭৬১ টাকার বাজেট ঘোষণা করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামির আমির মো.আব্দুল্লাহ আল গালিব, পাঁচুপুর ইউনিয়নের জামায়াতে ইসলামির আমির মোঃ আবু শাহীন, উদ্যোক্তা ইউনিয়ন ডিজিটাল সেবা মোঃ এরশাদ আলী সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।