1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ- নওগাঁ ও বগুড়ায় বিজিবির অভিযানে কষ্টি পাথরের ১৮ মূর্তি উদ্ধার

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে ১৮টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৫ মে) ১৬ বিজিবির অভিযানে প্রায় ১০৮.২২৫ কেজি ওজনের ৪টি ও ৫৪৬.৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুমের নির্দেশনায় ও সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ৩ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায়। বিজিবি জানায়- উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো নওগাঁর বদলগাছী পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখা হবে। সে মোতাবেক ২৫ মে আনুষ্ঠানিকভাবে জাদুঘরের কর্তৃপক্ষের নিকট সেগুলো হস্তান্তর করা হয়। বিজিবি বলেন, এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগন দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর