1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না, আমরা চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন- ড. খন্দকার মারুফ

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই না, আমরা চাই নির্বাচনী রোডম্যাপ, আমরা চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক। চলমান সংস্কার ও বিচার নির্বাচিত সরকার করবে। আজ শনিবার (২৪ মে) সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ সব কথা বলেন। এতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। এসময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় উপস্থিত ছিলেন দাউদকান্দি-তিতাস, হোমনা-মেঘনা, মুরাদনগর ও চান্দিনা বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কমীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর