কুমিল্লার তিতাসের একাধীক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ ফারুক মিয়া (৫৩)। তিনি তিতাস উপজেলাধীন মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহাপুর গ্রামের আনু মিয়া (সাবেক চেয়ারম্যান)’ র ছেলে। জানা যায়- জুলাই- আগষ্টের বৈষম্যবিরোধী এক মামলায় ২৮নং এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী ছিলেন তিনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ফারুক- কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে সর্বমোট ৯টি মামলার অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল। এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ বলেন, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হলো।