কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেল ৫টায় কুমিল্লার পাসপোর্ট অফিস সংলগ্ন একটি মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সার্কিট এর সঞ্চালনায় ও জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এদিকে প্রধান অতিথিকে স্বাগত জানাতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে সভাস্থলে মনিরুল হক সাক্কু উপস্থিত হলে তাকে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মনিরুল হক সাক্কু ফিতা কেটে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন-বিএনপি’র অফিস উদ্বোধন করেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা বিএনপি নেতা আবুল হোসেন, বিএনপি নেতা মাজিদুর রহমান বাবুল, জেলা যুবদলের সাবেক যুগ সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ইকরাম হোসেন ইকু।