1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’কে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে বলেন, তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর