কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৭ হতে পারে। ঘটনার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় রেখেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পুলিশ বলছে নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে তারা। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহাড়কের চান্দিনা উপজেলার অংশে তীরচর এলাকায় ঢাকা মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুপুর আড়াইটায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।