1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১০৬ পরীক্ষার্থী

সোহেল রানা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৮ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৪৭ শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১১ জন। তবে প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, এবারে এসএসসি ও সমমান পরীক্ষার ৭টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার ৪ হাজার ২শ ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৪টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৯৩৮ জন। দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৭২ জন।এসএসসি (ভোকেশনাল) ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩০১ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় এসএসসি’র ৪টি কেন্দ্রে মোট ২৫৫০ জনের মধ্যে উপস্থিত ছিল ২৫০২ জন। অনুপস্থিত ৪৮ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে মোট ৯০৭ জনের মধ্যে উপস্থিত ৮৬০ জন। অনুপস্থিত ৪৭ জন। এছাড়াও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৬৮ জনের মধ্যে উপস্থিত ২৫৭ জন। অনুপস্থিত ১১ জন। এদিকে এই উপজেলার চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী উপজেলার সীমান্ত ঘেষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পাশাপাশি দেবিদ্বার উপজেলার দুইটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সীমান্তবর্তী চান্দিনা উপজেলার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, অনুপস্থিত ছিল ১০৬ জন পরীক্ষার্থী। আজকের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর