1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রভাতী একাদশ চ্যাম্পিয়ন

সোহেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চান্দিনা মুক্তিযোদ্ধা সংসদ একাদশ কে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চান্দিনা প্রভাতী একাদশ। নির্ধারিত ৮০ মিনিটের খেলায় ২-২ গোলে সময়তা থাকে। ফাইনাল খেলায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন প্রভাতী একাদশের গোলরক্ষক কাবিজুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ববি হাজ্জাজ। রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রেজোয়ানা আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক মমতাজ আহমেদ, কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, পরিচালনা কমিটির উপদেষ্টা জুয়েল ভূইয়া, জামান আফরোজ মানিক, আবদুল বারেক, মজিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, জামশেদ আহমেদ জাকি, মনিরুল ইসলাম মাস্টার, মো. সেলিমুজ্জামান, হারুনুর রশিদ সরকার, সাজ্জাত হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর