1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঈদের দিনে সড়কে ১০ জেলায় নিহত- ২১, আহত- ১৮

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পঠিত

চলতি বছরের ঈদযাত্রায় তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটলেও শুধু ঈদের দিনেই দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাঁণ হারিয়েছেন অন্তত ২১ জন। যা চট্টগ্রামেই এক দুর্ঘটনাতে ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত এবং ৯ জন আহত হয়। নিহতরা সবাই কক্সবাজার জেলার টেকনাফের ব্যবসায়ী ও কর্মচারী। বগুড়ার শেরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়। এক ঘটনায় বাবা-মেয়ে বাসচাপায় প্রাঁণ হারান। মেহেরপুরে মোটরসাইকেল-মাইক্রোবাস ও পাখিভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়। কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়। নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়াতে বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়। এছাড়াও ঝিনাইদহে আলমসাধুর চাপায় এক শিশুর মৃত্যু হয় এবং মাগুরায় সড়কে পারাপারের সময় এক নারী মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর