1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জেনে নেওয়া যাক জয়পুরহাটে কখন কোথায় ঈদের জামাত

এম রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

প্রতিবারের মতো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করবেন জয়পুরহাট সিদ্দিকা কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মতিন। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। ঈদের চাঁদ দেখা গেলে জেলার সদরে ১৩১টি, পাঁচবিবিতে ১১১টি, কালাইয়ে ৬৯টি, ক্ষেতলালে ৫৭টি ও আক্কেলপুরে ৮৯টি ঈদগাহসহ মোট ৪৫৭ টি মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানাগেছে। পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে ঈদগাহ্ মাঠে নামাজ আদায় সম্ভব না হলে কেন্দ্রীয় জামে মসজিদ ও জেলা মডেল মসজিদে সকাল ০৮টায় প্রথম জামায়াত ও সকাল ০৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার এবং বেসরকারি এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়াও ঈদের দিন ও ঈদ পরবর্তী সপ্তাহে মোটর সাইকেলে চালকসহ দুই বা ততোধিক যাত্রী নিয়ে তরুণদের বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করার প্রবণতা লক্ষ্য করা যায়। এ বিষয়ে কঠোর নজরদারিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে জয়পুরহাট-হিলি রাস্তায় বেপরোয়া চলাচল রোধকল্পে নজরদারি রাখতে চেকপোস্ট বসানো হবে বলে জানানো হয়েছে। এদিকে, কেন্দ্রীয় ঈদগাহ্, কালেক্টরেট ঈদগাহ্ মাঠসহ অন্যান্য ঈদগাহ্ মাঠ সুসজ্জিতকরণ করা হয়েছে। এছাড়াও জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ ও কালেক্টরেট ঈদগাহ্ মাঠে আয়োজিত জামায়াতের সাথে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব নাগরিককে জানান, প্রতি বছরের ন্যায় এবার ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর