1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার তিতাসে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/ টাইমস নিউজ

মো: মোকলেছুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

কুমিল্লার তিতাসে ৯নং ওয়ার্ড গাজীপুর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বাদ আসর গাজীপুর কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান। ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল্লাহ সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজনু পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান ভূইয়া, ৩নং বলরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ জালালউদ্দিন ভূইয়া, আহ্বায়ক কমিটির সদস্য এম এ সাত্তার ও তিতাস উপজেলা যুবদলের সদস্য মাহবুব আলম প্রমূখ। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ সাত্তার মিয়া সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি মোঃ ইয়াসিন প্রধান, সাংগঠনিক সম্পাদক মনির খান, মোহাম্মদ জালাল ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা আক্তার, মহিলা মেম্বার নাদিয়া আক্তার, ৬নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ প্রমূখ।
ওয়ার্ড বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির পবিত্র কোরআন তেলওয়াত করেন। কোরআন তেলওয়াতের পরেই পরিচয় পর্ব শুরু হয়। এমসয় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা ইফতার করার সুযোগ পাইনি। আওয়ামী লীগ সরকার মামলা হামলা করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আমরা ঘরে থাকতে পারি নি। আজকে তারা দেশেই থাকতে পারছে না। পালিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সাবধান থাকতে হবে, যাতে তাদের কর্মকান্ডে আ’লীগের চেয়ে বড় খেসারত না দিতে হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর