1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

নওগাঁয় ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কমিটির আয়োজনে ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ) বিকাল ৬ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শহরস্থ বিজয় বাংলা মিডিয়া হাউজের নওজোয়ান মাঠ পশ্চিম দক্ষিণ গেট সংলগ্ন মুক্তির মোড়ে সংগঠনটির জেলা শাখার স্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং জেলা কমিটির সভাপতি বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নওগাঁ শাখার সভাপতি মোঃ মোকছেদ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – আব্দুস সাত্তার সামাজিক সংগঠন শুভ সকাল নওগাঁ, আব্দুল আক্তার হোসেন মুকুল সামাজিক সংগঠন সকল সন্ধ্যা নওগাঁ, আলহাজ্ব মঈন উদ্দিন সহ-সভাপতি গাঁজা অংশীদার নওগাঁ, এস এম সারোয়ার হোসেন সমাজ সেবক, আমিনুল ইসলাম লিপু সমাজসেবক, এস এম হামিদ সংস্কৃতিক কর্মী। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের বক্তারা বলেন- সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ (বিএমএসএফ) এর ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম হেলাল (যুগ্ম সম্পাদক), জাইদুল হক মিন্টু (সহ-সাংগঠনিক), শহীদ প্রামাণিক (অর্থ ), মো. মাসুদ রানা (দপ্তর), খুরসু বাশার (প্রচার), মোস্তফা আলী (আইন), ও ফায়সাল আহমেদ (গণমাধ্যম বিষয়ক সম্পাদক)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন, হত্যার বিরুদ্ধে সাংবাদিক সমাজ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরের একনিষ্ঠ আন্তরিক ভূমিকার ভূয়ষী প্রশংসাও করেন। এছাড়া বক্তারা রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর