1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

৫ আগষ্টসহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ হচ্ছে অবিচার লালন- কুমিল্লায় দুদকের চেয়ারম্যান

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, ৫ আগষ্টসহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ অবিচার লালন করা। অবিচারের যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি। সবার আকাঙ্ক্ষা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি নির্মূল করতে হবে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের প্রথম গণ শুনানীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমলাতন্ত্রের একটি বড় সজ্ঞা হচ্ছে সিদ্ধান্ত না নিয়ে ঘুরানো। যে যত বেশি ঘুরাতে পারে সে ততো বেশি ক্ষমতাবান। ক্ষমতার প্রয়োগটা কমিয়ে তাকে দায়িত্ব মনে করতে হবে। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। গণশুনানীর মডারেটর ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুর কায়সার। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষে দিনব্যাপী এ গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ শুনেন দুদুক চেয়ারম্যান। পরে সংশিষ্ট দপ্তর প্রধানদের উপস্থিতিতে বিষয়টি শুনানি হয় এবং সমাধান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর