1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

১৮ দিনের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১৯৪০ টাকা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পঠিত

এপ্রিল মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা চলতি মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি’র তথ্য অনুযায়ী, এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। মাত্র ১৮ দিনের ব্যবধানে আবারও ২১২ টাকা বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার প্রতি কেজিতে এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতেই কেজিপ্রতি দাম বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।

সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির জাহাজ ভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ বৃদ্ধি, পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে ডিজেলের মূল্য পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর