কুমিল্লার হোমনায় সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হোমনা থানা পুলিশের অভিযান পরিচালনার সময় সকাল পৌনে ১০টার সময় হোমনা-টু-মেঘনা সড়কের পাইকারি মাছের আড়তের সামনে থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন লক্ষীপুর এলাকার সানু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার (৩৫), এবং একই উপজেলার গিরিশনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আওয়াল (৩২)।
পুলিশ জানায়, এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে হোমনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।