1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হুট করে প্লেনে পালানোর পরিকল্পনা বিএনপির নেই: নওগাঁর জনসভায় তারেক রহমান

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই। দেশের জনগণ যার পাশে থাকে, তাকে কেউ আটকাতে পারে না।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বিএনপি গ্রামবাংলা, কৃষক ও নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায়। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন গ্রামের মানুষের জীবনমান বদলাবে।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে এবং পর্যায়ক্রমে কৃষি কার্ড চালু করা হবে। এছাড়া কৃষিপণ্য পরিবহন সহজ করতে রেল ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি। নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালু ও গ্রামে গ্রামে হেলথ কেয়ার সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পাশাপাশি শিক্ষিত বেকারদের কর্মসংস্থানে আইটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হবে এবং নির্বাচিত হলে পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর