1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাসনাত আবদুল্লাহ্’র ফেসবুক স্ট্যাটাসে এলডিপি মহাসচিবের তীব্র সমালোচনা/ টাইমস নিউজ

চান্দিনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র ফেসবুক স্ট্যাটাস এর তীব্র সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদওয়ান আহমেদ। জাতিকে বিভ্রান্ত না করার জন্য আহবান জানিয়ে তিনি বলেন- নতুন একটা ছাত্র সংগঠন আজকে এনসিপি নামে একটা দল গঠন করেছে। এখানে কিছু কিছু নেতা আছেন তারা নানাভাবে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। গতকাল (২২ মার্চ) শনিবার দেখলাম তাদের এক নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন তাকে এবং এক বন্ধু সারজিসকে ডেকে নিয়ে আর্মির চিফ বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ কাজ করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে।

রবিবার (২৩ মার্চ) বিকেলে চান্দিনার জোয়াগ ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন- ‘আরে বাবা! তুমি কে ? তোমার সাথে আর্মির চিফ কেন আলাপ করবে ? তুমি কি বাংলাদেশের কেউ যে তোমার সাথে আলাপ করতে হবে ? এখানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি আছে, এলডিপি আছে, জামায়াত আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের সাথে যদি প্রয়োজন হয় আর্মির চিফ বা অন্য কেউ আলাপ করতে পারে। তোমার মত একজন নেতার সাথে আর্মির চিফ এ ব্যাপারে আলাপ করবে এটা একটা ভৌতিক চিন্তা ভাবনা। তুমি তোমার নিজেকে নানাভাবে প্রসিদ্ধ করার জন্য এই সমস্ত মিথ্যা স্ট্যাটাস দিয়ে জাতির মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি করেছ। এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবা না বলেও হুশিয়ারি করেন তিনি।

তিনি আরও বলেন- ‘দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করেছেন। জেনারেল ওয়াকার এই জাতিকে রক্ষা করেছে। এই জাতিকে রক্ষা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আরেকজন একটা স্টেটমেন্ট দিয়েছেন তার বয়স ২৫ কি ২৬ হবে। উপদেষ্টায় আছে। জেনারেল ওয়াকার নাকি এই প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে চান নাই। তার বিরুদ্ধে কথা বলেছেন তার সাজা হয়েছে। তুমি একজন উপদেষ্টা হয়ে মন্ত্রীর মর্যাদার লোক হয়ে এইভাবে পত্র- পত্রিকায় বা রেডিও টেলিভিশনে স্ট্যাটাস দিতে পারো না। কারণ এটা অপরাধ।

অনুষ্ঠানে ইউনিয়ন এলডিপি’র সভাপতি মো. সেরাজুল হক মাষ্টারের সভাপতিত্বে এবং ধেরেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান বিএসসি’র সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার। এসময় উপস্থিত ছিলেন রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলী আশরাফ, মো. ফয়েজুল ইসলাম মেম্বার, সফিকুল ইসলাম মেম্বার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, প্রভাষক এম এ সোহেল খাঁন, সাইফুল ইসলাম খোকন, শরীফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর