1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের সমর্থন চাইলেন বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম

ফখরুল মোস্তফা, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে নির্বাচনী সমর্থন চেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষ প্রতীকধারী প্রার্থী মাহবুবের রহমান শামীম। সোমবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি এই আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন—
মুক্তিযোদ্ধা সংসদের হাতিয়া উপজেলা আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম,
বীর মুক্তিযোদ্ধা এনামুল হক,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা সাপার উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াছিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার বিকেলে তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোমবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করেন।
মতবিনিময় সভায় মাহবুবের রহমান শামীম বলেন,
“ধানের শীষের পক্ষে আপনাদের মূল্যবান সমর্থন আমাদের আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যদিকে উপস্থিত মুক্তিযোদ্ধারা তার এ আহবানকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর