1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে হাতিয়া দ্বীপ কলেজ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ২৫ জানুয়ারি সশরীরে নোয়াখালী সফরের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তারেক রহমান। তবে ওইদিন ফেনীসহ কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী, দাউদকান্দি ও নারায়নগঞ্জের কাঁচপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি দুপুর ৩টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় নোয়াখালী-লক্ষ্মীপুরসহ আশপাশের জেলার বিএনপির নেতাকর্মীরা অংশ নেবেন। ওইদিন তারেক রহমান চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে গিয়ে জনসভায় যুক্ত হবেন।

এদিকে জনসভাকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। ফেনীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

হাতিয়ায় জনসমাবেশের বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ২৬ জানুয়ারি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি হাতিয়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

তিনি আরও বলেন, দ্বীপ কলেজ মাঠে জনসভার আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কর্মসূচি সফল করতে হাতিয়া উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণকে দলে দলে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। আশা করছি, সেদিন জনসভায় মানুষের ঢল নামবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর