1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ডার

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়ায় আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান।

বৃহস্পতিবার সকালে তিনি হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় নৌবাহিনীর কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে দুপুরে নৌবাহিনীর একটি জাহাজে করে তিনি হাতিয়া ত্যাগ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্ভয় পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে হাতিয়ার দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী মোতায়েনের পর অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মানব পাচার প্রতিরোধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে নৌবাহিনীর সদস্যসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর