1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় নির্বাচনী নিরাপত্তা পর্যবেক্ষণে সহকারী নৌ-প্রধান

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন এবং মাঠে নৌ-কন্টিনজেন্ট ও কোস্ট গার্ড সদস্যদের সমাবেশে- জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে নৌবাহিনী ও কোস্ট গার্ডদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন তিনি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এই বাহিনীকে দায়িত্ব পালন করতেও নির্দেশনা দেন সহকারী নৌ-প্রধান।

এসময় সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নুরুল আনোয়ার, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলমসহ স্থানায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আওয়ামী সরকার পতন পরবর্তী ইন্টারিম গভমেন্টের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই  থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর