1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো আমরা- এনসিপি নেতা নাহিদ ইসলাম

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো আমরা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন- আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। এবার ২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেবো না। এবার আমাদের প্রতিজ্ঞা, আমরা স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করবো। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা পথসভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁয়ও আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা বলছি বিচার সংস্কার ও নতুন সংবিধানই হচ্ছে আমাদের অন্যতম দাবি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে।

‎নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো বলবো না, আপনাদের জন্য আমরা এই করে দেবো, সেই করে দেবো। আমরা আপনাদের এতটুকু বলতে চাই সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

দেশ গড়তে জুলাই পদ যাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলা এনসিপি এই পথসভার আয়োজন করে। এতে<span;> জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর