বাংলাদেশ সেনাবাহিনী হজ্জ কাফেলা-২০২৬ এর প্রাক-প্রস্তুতিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ আর্মি অফিসার্স ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান হজ্জযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পবিত্র হজ্জ পালনের সময় তাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও সফল যাত্রা কামনা করেন।
সেনাবাহিনী জানায়, এ বছর সেনাবাহিনী হজ্জ কাফেলা-২০২৬ এর আওতায় মোট ২৮৭ জন হজ্জযাত্রী দুইটি ফ্লাইটে সৌদি আরব গমন করবেন।