1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সু-শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না- ড. খন্দকার মোশাররফ

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সু-শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, জীবনে উন্নতি করতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেজন্য আমি দুটি বেসরকারি কলেজ, তিনটি হাইস্কুল এবং দুটি মাদ্রাসা করেছি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম। আমি চাই তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত জাতি গঠনে ভুমিকা রাখবা। এই কলেজটি শুধু মাত্র স্নাতক অধিভুক্তিতেই সীমাবদ্ধ থাকবে না, এই কলেজটি আগামী দুই বছরের মধ্যে অনার্স মাস্টার্স করা হবে। সেজন্য দরকার ভালো ফলাফল।

সোমবার (২ জুন) সকাল ১১টায় নিজ এলাকা দাউদকান্দি উপজেলার পৌর এলাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্নাতক (পাস) অধিভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন এর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইজীবি এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। স্বাগত বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, বিএনপির নেতা সালাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে মনোমুগ্ধকর পরিবেশে ট্যালেন শো’তে নাচ, গান, কবিতা, র‍্যাম্প শো অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথিসহ সবাই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর