পেশাজীবী সংগঠন সুবর্ণচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান ও সম্মানিত উপদেষ্টা আবুল বাশার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার দিদারুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল মজিদ অপু, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং সকল বিক্রয় প্রতিনিধি সদস্যরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন গত পাঁচ বছর ধরে অসহায় ও বিপদগ্রস্ত বিক্রয় প্রতিনিধিদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে—
* গরীব ও অসহায়দের আর্থিক সহায়তা প্রদান
* তীব্র গরমে ঠান্ডা পানি(শরবত), ঔষধ বিতরন
* ডিভোর্স, অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ
* বন্যায় ত্রাণ বিতরণ সহ অন্যান্যাদি
বেকার বিক্রয় প্রতিনিধিদের চাকরির সুযোগ করে দিতে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের উদ্যোগ।
একটি মানবিক ও ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন হিসেবে এসোসিয়েশনটি ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।