1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সুবর্ণচরে ইক্বরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসায় ২০ হাফেজকে সম্মাননা প্রদান

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কোরআনে হিফজ সম্পন্ন করা ২০ জন হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারস্থ ইক্বরা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে এ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠজুড়ে ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও এলাকাবাসীর ঢল নামে। ছোট ছোট হাফেজদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে পবিত্র কোরআনের খেদমতে আজীবন অটল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে আহ্বান জানান অতিথিবৃন্দ।
‎
‎সম্মাননা প্রাপ্ত হাফেজরা হলেন—
‎মোঃ আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুমতাজুল ইসলাম জায়েদী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নাঈম হোসাইন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসাইন, মোঃ ইমন হাসান, মোঃ আব্দুর রহমান তানভীর, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমির হোসাইন, মোঃ আবু রায়হান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোবারক হোসাইন, মোঃ আরাফাত, মোঃ আব্দুল্লাহ, মোঃ একরাম, মোঃ আল আমিন ও তাওহীদুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান ও মাওলানা নুরুল আলম শাহাবুদ্দিন। ক্বারী রাশেদুল ইসলামের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ আখতার হোসাইনের সার্বিক সহযোগিতায় মাহফিলে বয়ান পেশ করেন— জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক মুফতি সাঈদ আহমদ, মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী, হাফেজ মাওলানা শিহাব উদ্দিন ও মুফতি মাসুম বিল্লাহ জাহিদ প্রমুখ।
‎
‎বক্তারা বলেন, পবিত্র কোরআন মানব জীবনের সর্বোৎকৃষ্ট দিশারি। কোরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করতে পারলেই সমাজে শান্তি ও নৈতিকতার প্রসার ঘটানো সম্ভব। নতুন এই হাফেজদের জীবনে দ্বীনের খেদমত অব্যাহত থাকুক—এ কামনাও করেন তারা।
‎
‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর