নোয়াখালীর সুবর্ণচরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার (সন্ধ্যা ৭ টায়) চর জব্বর ডিগ্রী কলেজ হলে প্রস্তুতি সবার আয়োজন করে চর জুবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেকের সঞ্চালনায় এবং চরজুবলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী। 
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন শামীম, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহমত চৌধুরী সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান সহ উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ। মো.শাহজাহান সুবর্ণচর আগমন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। প্রস্তুতি সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রস্তুতি সভায় অংশ নেয়।