1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাফল্যে ও ঐতিহ্যে ৬০ বছরে পা রাখলো বাজুস

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

আজ ১৭ জুলাই, দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা শহরে জুয়েলারি ব্যবসা করতে গিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করে ১৯৬৬ সালের ১৭ জুলাই বাজুস প্রতিষ্ঠা করা হয়। ৫৯ বছর পূর্ণ করে ৬০ বছরে পদার্পণ করছে বাজুস। সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে ঢাকাসহ সারা দেশে ৬০তম প্রতিষ্ঠা উদযাপিত হচ্ছে। দেশের ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সারা দেশে ৪০ হাজার জুয়েলার্স পরিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক মিলন মেলায় সামিল হচ্ছে। দেশের অর্থনীতিতে জুয়েলারী শিল্প মালিকদের গৌরবোজ্জল অবদান তুলে ধরতে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য বিষয় ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’। এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আয়োজনে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, দর্শনীয় স্থানে ব্যানার ও পোষ্টার ঝুলানো, আলোক সজ্জা এবং আলোচনা সভা ইত্যাদি। বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক জনাব বাদল চন্দ্র রায়। বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম. এ. ওয়াদুদ খান প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীকে জানান প্রাণঢালা শুভেচ্ছা। তিনি বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ সম্পৃক্ত। সরকারের নীতি সহায়তা, সঠিকভাবে উৎসাহ ও কর প্রণোদনা পেলে এ শিল্প তৈরী পোশাক শিল্পের মত দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর