1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সাংবাদিকদের দাবির মুখে অনলাইনের পাশাপাশি অফলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত ইসির

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের পরিচয়পত্র (কার্ড) প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের দাবির মুখে অনলাইনের পাশাপাশি অফলাইনেও কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা কার্ড ব্যবস্থায় পূর্বের পদ্ধতিতে ফিরে যাচ্ছি। অনলাইনে যেগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি অতীতে যেভাবে কার্ড দেওয়া হতো, সেভাবেও যেন সাংবাদিকরা নিতে পারেন—সে ব্যবস্থাও করা হবে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।”

তিনি আরও বলেন, “তাৎক্ষণিকভাবে আগামীকালই কার্ড দেওয়া সম্ভব নয়। পুরো প্রক্রিয়াটি আবার রিস্টাবলিশ করতে কিছু সময় প্রয়োজন।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ডের আবেদন করতে গিয়ে নানা প্রযুক্তিগত জটিলতার মুখে পড়েন সাংবাদিকরা। এতে করে ব্যাপক সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতেই ইসি এই সিদ্ধান্তে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর