1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সরকার গঠনের পথে বিএনপি, রাষ্ট্রপতি পদে আলোচনায় একাধিক নাম

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

দীর্ঘ প্রায় দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে দলের অধিকাংশ শীর্ষ নেতা বিজয়ী হওয়ায় সরকার গঠনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। দলীয় ঘোষণা অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্রপতি পদ নিয়ে দলটির ভেতরে ব্যাপক আলোচনা চলছে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার কাঠামো ও সম্ভাব্য সদস্যদের তালিকা নিয়েও চলছে পর্যালোচনা। দলীয় সূত্র বলছে, অভিজ্ঞতা ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রপতি পদে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কখনো মন্ত্রী হননি। কূটনৈতিক অভিজ্ঞতাও রয়েছে তার—একসময় কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের অভ্যন্তরে তাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনার পেছনে রয়েছে তার অভিজ্ঞতা ও সাংগঠনিক ভারসাম্য রক্ষার সক্ষমতা।

অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। অতীতেও বিভিন্ন সময়ে বিএনপি ক্ষমতায় এলে তাকে রাষ্ট্রপতি করার আলোচনা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। দলীয় অভ্যন্তরে প্রবীণ নেতৃত্বের পাশাপাশি একজন অরাজনৈতিক ব্যক্তিকেও রাষ্ট্রপতি পদে বিবেচনার কথা শোনা যাচ্ছে।

শিক্ষাঙ্গন থেকেও দু’টি নাম আলোচনায় এসেছে—ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সাবেক উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী।

দলীয় নেতাদের ভাষ্য, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে। এরপর শুরু হবে সরকার গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর