1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষা ব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা। উভয় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে অত্যান্ত সেৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ প্রদান করেছে এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগতিার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। বর্তমানে গাজায় যে সংকট চলছে এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন, এজন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত  হবে তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর