1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাজধানীর মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে শ্রদ্ধা জানিয়েছেন বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার (২৭ জুলাই) দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবারিক কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আতিক হাসান। তিনি গণমাধ্যমকে বলেন, মাহতাবের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, তার আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তদন্ত চলমান রয়েছে, বিস্তারিত তথ্য আইএসপিআর জানাবে। মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে, এ জন্য আমি কৃতজ্ঞ। আমার সন্তান যেন শহীদের মর্যাদা পায়, এই প্রার্থনা করি। উল্লেখ্য যে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির আগমুহূর্তে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান স্কুল ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। মাহতাব রহমান ভূঁইয়া (সপ্তম শ্রেণি) মারাত্মক দগ্ধ হয় এবং তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। সেনাবাহিনীর সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং পরে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই বেলা ১টা ৫০ মিনিটে মাহতাব মৃত্যুবরণ করে। ওই রাতেই নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর