কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এম এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভুঁইয়া এবং মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ হোসেন দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, দলের স্বার্থে সর্বপ্রথম ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বিভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করার ওপর জোর দিয়ে তিনি বলেন, তৃণমূলকে জাগ্রত না করলে দল কখনো শক্তিশালী হবে না।
তিনি আরও বলেন, সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে পারলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে। যোগ্যতা ও ত্যাগের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, প্রকৃত নেতৃত্বের বিকাশের জন্য এসব বিষয় নিশ্চিত করা জরুরি। পাশাপাশি জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।
এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আব্দুল কাইয়ুম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রফেসর শহিদুল ইসলাম, আব্দুর গফফার, আনিছুর রহমান,আব্দুল মতিন, হুমায়ুন কবির,।আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির, সিদ্দিকুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম এবং ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।