কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্বালী ব্যাংক পিএলসি-এর ৫১৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার মেঘনা শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ শাখার কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন মাস্টার, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোসাঃ রেহানা আক্তার এবং সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয় ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা শাখার ব্যবস্থাপক আইনুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পূর্বালী ব্যাংকের নতুন এই শাখা চালুর ফলে মেঘনা উপজেলার সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারবেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।