1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মান্দায় পীরপাল ওয়াকফ এস্টেটের দোয়া মাহফিল: আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের চকভালাইন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে ঐতিহ্যবাহী ‘আলু ঘাট্টি’ ও ভাত পরিবেশন করা হয়।

চক ভালাইন পীরপাল ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটির সভাপতি ছাদেক আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস্টেটের মোতাওয়াল্লী আব্দুল গাফফার। এছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই ওয়াকফ এস্টেট শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এলাকার অসহায় মানুষের অন্যতম আশ্রয়স্থল। বর্তমানে এস্টেটের অধীনে ৪ একর ৩৯ শতক জমি রয়েছে, যার লিজ থেকে অর্জিত আয় সম্পূর্ণভাবে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

মোতাওয়াল্লী আব্দুল গাফফার বলেন, “ওয়াকফ এস্টেটের আয় দিয়ে আমরা এলাকায় টিউবওয়েল স্থাপন, অসহায়দের চিকিৎসা সহায়তা প্রদান এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন করছি।”

সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, “অসহায় পরিবারের মেয়েদের বিয়ে এবং স্থানীয় মসজিদ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে এই এস্টেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমানত হিসেবে এই সম্পদ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও দোয়া মাহফিলকে ঘিরে দেড় থেকে দুই হাজার মানুষের জনসমাগম ঘটে। অনুষ্ঠান শেষে বরেন্দ্র অঞ্চলের জনপ্রিয় খাবার ‘আলু ঘাট্টি’ দিয়ে আগতদের আপ্যায়ন করা হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি এবং ওয়াকফ এস্টেটের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

পরিশেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এস্টেটের এই মহতী কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর