নওগাঁর মান্দায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়াকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৬ জুলাই) বিকাল ৪ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার ও চকমকাদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, সাবেক প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী,আজিবর রহমান, আবুল কালাম আজাদ, সামছদ্দিন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। শাহ আলম মিয়া কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, ‘মান্দা উপজেলার মানুষ খুবই আন্তরিক। স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি মাত্র। কতটুকু উপজেলার জনসাধারণের জন্য করতে পেরেছি আর না পেরেছি সেই বিচার করার দায়িত্ব আপনাদের। আমি দায়িত্ব পালনকালে মান্দা উপজেলার সকলে বিভিন্ন কাজে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিদায় কালে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।