1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভ্যান চুরি হওয়ার পর অসহায় চালকের পাশে আসিফ কবির, উপহার দিলেন নতুন ভ্যান

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সল্প পেন্নাই গ্রামের বাক প্রতিবন্ধী ভ্যানচালক মো. সালাউদ্দিনের জীবিকার একমাত্র অবলম্বন ছিল একটি ভ্যান। কিন্তু প্রায় এক মাস আগে ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তিনি পরিবার চালাতে চরম সংকটে পড়েন। পাঁচ সন্তানের জনক সালাউদ্দিন তখন দিশেহারা হয়ে পড়েছিলেন।

এমন সংকট মুহূর্তে তার পাশে দাঁড়ান কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সালাউদ্দিনকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দাউদকান্দির গৌরীপুরে বিএনপির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করেন আসিফ কবির।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত সালাউদ্দিন বলেন, ভ্যান চুরি হওয়ার পর আমি খুবই অসহায় হয়ে পড়েছিলাম। আবার কাজ শুরু করার সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি ও কৃতজ্ঞ।

স্থানীয়রা বলেন, সমাজে এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে অনেক দরিদ্র পরিবার নতুন করে বাঁচার আশা পাবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।

গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ চৌধুরী বলেন, আসিফ কবির রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়। তাঁর উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

আসিফ কবির বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার জন্য সৌভাগ্যের। মানুষের জন্য কিছু করতে পারলেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি অনুভব করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর