চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ঠিকাদার মোঃ আলাউদ্দিন, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধানের শীষের সমর্থকরা অংশ নেন।