1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে যথাযথভাবে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস- ২০২৫

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

‎চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় যথাযথ মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিস আয়োজিত বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালী মডেল মসজিদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অংশে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তেলাওয়াত করেন মাওলানা মোঃ মুরশালীন ইসলাম।
‎
‎উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোহাঃ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন এবং গ্রাম আদালত প্রকল্প সমন্বয়ক সন্ধ্যা রানী।
‎
‎অনুষ্ঠানটি “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। সহকারী শিক্ষক মোঃ কাইফুল ইসলাম সঞ্চালনা করেন। সমবায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রগতি সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম।
‎
‎উক্ত অনুষ্ঠানে স্থানীয় সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন এবং সমবায়ের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, সমবায়ের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এবং দেশের উন্নয়নে এর অবদান অপরিসীম।
‎
‎উপজেলা সমবায় অফিস আশা প্রকাশ করে, এই ধরনের উদ্যোগ সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় জনগণকে সমবায়ে যুক্ত করার মাধ্যমে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর