1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, বিভিন্ন ফলদ ও ভেষজ চারা এবং সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া আরও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের মাঝে প্রতিজনকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষকের মাঝে আম গাছের চারা, ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচি সপ্তাহব্যপী চলবে, এর মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর