1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন

‎কাজী খোরশেদ আলম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

‎বুড়িচংয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে বুড়িচং বসুন্ধরা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং উপজেলার সভাপতি মাস্টার ফয়েজ আহমদের সভাপতিত্ব করেন।
‎
‎বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ মাসুদ মৈশানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা মোঃ জাকারিয়া খান, মোঃ রমজান আলী, চাকুরী প্রত্যাশী মোঃ তাজুল ইসলাম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
‎
‎বক্তরা বলেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু ও ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে কুখ্যাত এস আলম কৌশলে ব্যাংকটি দখল করে। এক দিকে গ্রাহকদের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। অন্য দিকে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই শুধুমাত্র সিভি জমা নিয়েই এস আলম তার নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ার কয়েক হাজার অদক্ষ লোক নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে দখল করে নেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বর্তমান সরকেরর নিকট দাবী জানাই ইসলামী ব্যাংক থেকে সকল অদক্ষ কর্মকর্তা-কর্মচারী ছাটাই করে নতুন সার্কুলারের মাধ্যমে দক্ষ ও মেধাবী কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে সাধারণ মানুষের ব্যাংকে পরিনত করতে হবে। এবং বিদেশে পাচারকৃত সকল অবৈধ টাকা ফেরত এনে গ্রাহকদের বুঝিয়ে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর