1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, মূল্য আনুমানিক ১১ কোটি টাকা!

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য ও প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ খঞ্জনপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ২৫১ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর ঈদগাহ মাদ্রাসা মোড় এলাকায় আম বাগানের পাশে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের মাধ্যমে কষ্টি পাথরের একটি মূর্তি চোরাকারবারিরা বাজারে বিক্রি করবে—এমন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ হাচানুর রহমান এর নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ টহলদল ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২২ কেজি ৩০০ গ্রাম। অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর নির্দেশনায় অভিজ্ঞ স্বর্ণকার দ্বারা নাইট্রিক এসিড ও স্বর্ণ পরীক্ষার মাধ্যমে মূর্তিটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় এটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের তৈরি বলে নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি জুয়েলারী সমিতির অভিজ্ঞ কর্মকারদের মতে, মূর্তিটির বাজারমূল্য ১১ কোটি টাকারও বেশি।

পরবর্তীতে ১২ জানুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কাস্টোডিয়ানের কার্যালয়, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নওগাঁ কর্তৃপক্ষ মূর্তিটি পরিদর্শন করে। তাদের প্রাথমিক মতামতে জানা যায়, উদ্ধারকৃত মূর্তিটি ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত একটি অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় দেশের প্রত্নতাত্ত্বিক, দুষ্প্রাপ্য ও অমূল্য সম্পত্তির অবৈধ সীমান্ত পারাপার রোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর